গবেষণা ও উন্নয়নমুখী অরাজনৈতিক এবং অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্স (সিআইপিজি)-এর উদ্যোগে আগামী ১১ এপ্রিল ২০২৬, রোজ শনিবার জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত হতে যাচ্ছে একটি সময়োপযোগী জাতীয় সেমিনার। সেমিনারের মূল প্রতিপাদ্য— “জুলাই পরিবর্তনোত্তর প্রতিশ্রুত সংস্কারের পথরেখা বাস্তবায়নে সাংবিধানিক ও রাজনৈতিক বিশ্লেষণ এবং নাগরিক সমাজের দায়”।
ঐতিহাসিক জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে যে কাঠামোগত সংস্কারের প্রতিশ্রুতি তৈরি হয়েছে, তার সাংবিধানিক ও রাজনৈতিক গতিপ্রকৃতি কেমন হওয়া উচিত এবং এই রূপরেখা বাস্তবায়নে দেশের নাগরিক সমাজের ভূমিকা ও দায়বদ্ধতা কী, তা নিয়েই দেশের শীর্ষস্থানীয় রাষ্ট্রবিজ্ঞানী, আইনজ্ঞ, সাবেক আমলা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট চিন্তাবিদগণ এই সেমিনারে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করবেন।
বক্তা ও আলোচকবৃন্দ
প্রধান আলোচক:
ড. বদিউল আলম মজুমদার, প্রধান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং সম্পাদক, সুজন
কী-নোট স্পীকার:
ব্যারিষ্টার মো. বেলায়েত হোসেন, সিনিয়র আইনজীবি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
অতিথি আলোচকবৃন্দ:
১. ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সাবেক সংসদ সদস্য এবং সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী
২. ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক, এবি পার্টি
৩. জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাবেক উপদেষ্টা, বাংলাদেশ সরকার এবং মুখপাত্র, জাতীয় নাগরিক পার্টি – এনসিপি
৪. মেজর (অব:) আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা
সম্মানিত আলোচকবৃন্দ:
১. ড. দিলারা চৌধুরী, প্রাক্তন অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং খ্যাতিমান রাজনৈতিক বিশ্লেষক
২. ড. আবদুর রব, অধ্যাপক (অব.) ও ভাইস চ্যান্সেলর, মানারাত বিশ্ববিদ্যালয়, ঢাকা
৩. অধ্যাপক একেএম ওয়ারিসুল করিম বুলবুল, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়
৪. ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, এনডিসি, পিএসসি (অব.)
৫. ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, সচিব (অব.), বাংলাদেশ সরকার
৬. ড. খ ম কবিরুল ইসলাম, সিনিয়র সচিব (অব.), বাংলাদেশ সরকার
৭. জনাব মাসুমুর রহমান খলিলী, নির্বাহী সম্পাদক, দৈনিক নয়াদিগন্ত
৮. ড. খন্দকার রাশিদুল হক, অতিরিক্ত সচিব (অব.), বাংলাদেশ সরকার
৯. ড. ফজলে রাব্বি সাদিক আহমেদ (জলবায়ু বিশেষজ্ঞ, জাতিসংঘ
মডারেটর:
জনাব মো. আব্দুল কাইয়ুম, সচিব (অব.), বাংলাদেশ সরকার
সভাপতি:
ড. মো: মোজাম্মেল হক, চেয়ারম্যান, সিআইপিজি এবং অধ্যাপক (অব.), মাইক্রোবায়োলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
যোগাযোগ
ঠিকানা: ১৪০ নিউ ইস্কাটন (ফ্ল্যাট ২/এ), রমনা, ঢাকা ১০০০।
ফোন: +৮৮০ ১৭৮১৭৮৯১১১
ই-মেইল: info@cipgbd.org







